গভীর রাতের প্রার্থনা (#8420)

হে প্রভু, আমি তোমার একত্বের সাম্রাজ্যের দিকে মুখ করিয়াছি ও তোমার করুণা সাগরে নিমজ্জিত রহিয়াছি। হে প্রভু, এই তিমিরাবৃত রাত্রে তোমার আলোকের সাহায্যে আমার দৃষ্টিশক্তিকে উজ্জ্বলতা দান কর এবং এই পরম আশ্চর্য যুগে আমাকে তোমার প্রেমের মদিরা দ্বারা আনন্দিত কর। হে প্রভু, আমাকে তোমার আহ্বান ধ্বনি শ্রবণ করিতে দাও এবং আমার সন্মুখে তোমার স্বর্গের দরজাসমূহ উন্মুক্ত করিয়া দাও, যেন আমি তোমার গৌরবের আলোক সন্দর্শন করিতে পারি ও তোমার সৌন্দর্যে আকৃষ্ট করিতে পারি।
নিশ্চয়ই, তুমিই দাতা, দয়ালু, করুণাময়, ক্ষমাশীল।

-`Abdu'l-Bahá
-----------------------

